

নিজস্ব সংবাদদাতা :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কালীবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত শিশুদের মাঝে উপহার বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহেরী এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপনসহ জেলা ও থানা পর্যায়ের পুলিশের বিভিন্ন কর্মকর্তা। পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে অংশ নেন পুলিশ সুপার।


