

নিজস্ব সংবাদদাতা :
রাজিব হোসাইন সাদ্দাম এর সার্বিক সহযোগিতায় পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপহার প্রদান
পুটিজানা ইউনিয়নের জামে মসজিদ সমুহের উন্নয়ন ও সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে পূজা মন্ডপ সমূহে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর আয়োজনে আনুষ্ঠানিক ভাবে শতাধিক জামে মসজিদ এবং প্রায় ৩০ টি পূজা মন্ডপ সমূহের প্রতিনিধিদের হাতে নগদ এ উপহার প্রদান করা হয়।
পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সিঙ্গাপুরের এফ এন্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজার রাজিব হোসাইন সাদ্দাম জানান, এলাকার জামে মসজিদ গুলোর উন্নয়নে ও সনাতন সম্প্রদায়ের উৎসব উপলক্ষে মন্ডপ সমূহে উপহার প্রদান করা হলো। এ সময় তিনি যে কোন মূল্যে পুটিজানাকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গঠনের লক্ষ্যে কাজ করার কথা জানান।


