
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার বাক্তা ইউনিয়নের কাচিচুড়া এলাকায় জান্নাতুল মাওয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শ্রীপুর কাচিচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক মিলন সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতিকুর রহমান খান। এসময় সুশীল সমাজ, স্থানীয় মুরব্বিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, সংগঠনের সকল সদস্যের সম্মিলিত সহযোগিতা ও উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




