
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ বিভাগের আলেমগণের অংশগ্রহণে জাতীয় তাফসির প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পর্যায়ে জাতীয় তাফসির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি প্রথম স্থান অধিকারীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। সেইসাথে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ ১৫ হাজার টাকা এবং সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা এবং সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
গত ১০ অক্টোবর ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে প্রতিযোগীদের মাঝে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৬ জন বিজ্ঞ আলেম বিচারক হিসেবে বিচার কাজ পরিচালনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট আলেমগণ, প্রতিযোগীবৃন্দ, সুধীজন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


