
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া ও লাঙ্গলশিমুল এলাকায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়
২৪/১১/২০২৬ খ্রিঃ তারিখ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ ও আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া ও লাঙ্গলশিমুল এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মোতাহার হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ০২ টি ইটভাটা থেকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং একই সাথে একটি ভাটার চিমনি ও কিলন আংশিক ভাঙা হয়েছে।
০১. মেসার্স যমুনা ব্রিকস
সারটিয়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ । ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং চিমনি ও কিলন আংশিক ভাঙা হয়
০২. মেসার্স ফাইভ স্টার ব্রিকস
লাঙ্গলশিমুল, ফুলবাড়িয়া, ময়মনসিংহ । ১,০০,০০০/- (এক লাখ) টাকা
ময়মনসিংহের অবৈধ ইটভাটা বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




