
নিজস্ব সংবাদদাতা :
জেলা প্রশাসন, ময়মনসিংহ এর নির্দেশনায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬ তারিখ) ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় দু’টি ইটভাটায় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী দুটি মামলায় দুইজনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি একটি ভাটার অংশবিশেষ ভেঙে অকেজো করা হয়।





