
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের কেশরগঞ্জ বাজারে মসজিদ ও পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেশরগঞ্জ বাজারের সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে পুটিজানা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাজীব হোসাইন সাদ্দামের উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়। তাঁর বাবা আলহাজ জিন্নাহ খান ১১৮টি মসজিদের সভাপতি ও সম্পাদক এবং ২১টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেন।


