
ফুলবাড়ীয়া উপজেলা সংবাদদাতা :
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুৎ অপচয় রোধ এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ০৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ দিবাগত রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির-১
ফুলবাড়িয়া জোনাল-অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অটো চার্জিং স্টেশন, ইজিবাইক চার্জিং পয়েন্টসহ বিভিন্ন স্থাপনায় বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অনিয়মের বিষয়গুলো তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, অনুমোদিত লোডের মধ্যে বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অপচয় প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১
“সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ ও টেকসই রাখি।”
@highlight Mymensingh Pbsone


