MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া সান রাইজ স্টুডেন্ট বয়েজ ক্লাব, শিবগঞ্জ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ এর আয়োজনে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী, পুটিজানা ইউনিয়নের আলোচিত জনপ্রিয় ব্যক্তিত্ব ও তরুণ সমাজসেবক জনাব রাজিব হোসাইন সাদ্দাম।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের। তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “তারুণ্যের ফুলবাড়ীয়া” এর সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে বক্তব্য প্রদানকালে রাজিব হোসাইন সাদ্দাম বলেন, সুযোগ পেলে তিনি পুটিজানা ইউনিয়নে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করবেন। তার এই ঘোষণায় উপস্থিত তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
এসময় বিজয়ী দলের মাঝে ১ লাক ৫০ হাজার টাকা মূল্যের একটি ষার গরু সহ অন্যান্য পুরষ্কার বিতরণ করা হয়।


