মোঃ আশিকুর রহমান,ময়মনসিংহ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকেই আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী,মানবতার ফেরিওয়ালা,তরুণ সমাজসেবক ২ নং পুটিজানা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব হোসাইন সাদ্দাম খান।
শুভেচ্ছা বার্তায় রাজিব হোসাইন সাদ্দাম খান বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেন । মহান আল্লাহ ২ নং পুটিজানা ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলের জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি দান করুন।”
পুটিজানা ইউনিয়ন বাসীর জনপ্রিয় পরিচিত মুখ রাজিব হোসাইন সাদ্দাম খান আরো বলেন,ধনী গরীব সবার মাঝে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে,যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়াবেন। আমি নিজেও দাঁড়াবো ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন পবিত্র ঈদুল আযাহার শিক্ষা কে আমরা যেন ধারণ করে লোভ ও হিংসা এবং অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি। মানুষ হিসেবে আমরা যেন মানবিক কাজে এগিয়ে আসি,একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা। সবাইকে ‘ঈদ মোবারক’