ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, MBN24 :
আজ ১৮ মে সকাল ১০টায় সুর সম্রাট আলাউদ্দিন মিলনায়তন-এ বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন, জেলা তথ্য কর্মকর্তা,স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ, শিক্ষক এবং বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এসময় বাংলাদেশ প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।