MBN24 :
ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান। তিনি কৃষকদের উৎপাদিত ধান সরকার নির্ধারিত মূল্যে ক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম সোহাগ সহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে, যা বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।