
MBN24 :
আজ ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০:০০টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার মনোভাব, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।