

নিজস্ব সংবাদদাতা :
জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর নির্দেশনায় আজ বুধবার জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি নওশের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এ সময় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় এবং গ্যাসের পরিমাণ কম থাকায় রিদওয়ান এন্টারপ্রাইজকে ৩০ (ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

অপরপক্ষে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার একই উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে মাটি কাটা রোধে অভিযান পরিচালনা করেন। পাশাপাশি, ফুলবাড়ীয়া পৌরসভায় স্থানীয় সরকার আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।



