MBN24
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা এর ১ নং নাওগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক তিনবারের নির্বাচিত মেম্বার মোঃ নূরুল ইসলাম। ইতোমধ্যে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।
জনগণ সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ নূরুল ইসলাম। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ভোটারদের আস্থাভাজন হয়ে উঠেছেন।
স্থানীয় ভোটাররা জানান, সুখে-দুঃখে ও আপদে-বিপদে সবসময় নূরুল ইসলাম মেম্বারকে পাশে পাওয়া যায়। তাই নাওগাও ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার স্বার্থে চেয়ারম্যান পদে মোঃ নূরুল ইসলামকে প্রয়োজন বলে মনে করছেন তারা।