MBN24
নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ইং তারিখে কৃষি বিপণন অধিদপ্তর, ফুলবাড়ীয়া, ময়মনসিংহের আয়োজনে ‘বাক্তা বাজার কৃষি পণ্য প্রদর্শন ও কৃষক সেমিনার কেন্দ্রে’ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরালট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (এপিসিইউ- ডিএএম) প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ, রাঙ্গামাটিয়াও পুটিজানা ইউনিয়নের ০৩টি মার্কেট এক্টর বিজনেস স্কুল (MABS) গঠন করা হয়েছে। এ স্কুলগুলোর পণ্য হিসেবে টমেটো নির্বাচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা বেগম পারুল, উপ-পরিচালক (উপসচিব), কৃষি বিপণন অধিদপ্তর, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মুহাম্মদ, সোনালী ব্যাংক ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মো. জহিরুল হক, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মতিন মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান এবং বাংলাদেশ প্রেস ক্লাব, ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম খান সহ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি উন্নয়ন,বাজার ব্যবস্থাপনা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে মার্কেট এক্টর বিজনেস স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তিন ইউনিয়নের নির্বাচিত সদস্যদের নামও ঘোষণা করা হয়। উল্লেখ্য, এ কার্যক্রম বাস্তবায়ন করে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) এর আওতায় এপিসিইউ-ডিএএম প্রকল্প।