
MBN24
ফুলবাড়ীয়া প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক আ. রহিমের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আজ দুপুরে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি।
পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছি। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি ব’লে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। এবং ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ।