MBN24
ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে এক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নেটওয়ার্ক, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি, ফুলবাড়ীয়া, ময়মনসিংহের এরিয়া ম্যানেজার ডা. নাঈমা ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান।
সিসিডিবি-সিপিআরপি, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ-এর বাস্তবায়নে আয়োজিত এ ক্যাম্পেইনে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এসময় বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।