MBN24 :
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফুলবাড়ীয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ এর নেতৃত্বে গরু চুরি, মাদক, জুয়া ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জানাগেছে ফুলবাড়ীয়া থানায় ওসি রাসেদুল হাসান যোগদানের পর থেকে অভিযান পরিচালনা করিয়া ওয়ারেন্টভুক্ত সহ জুয়া,মাদক ও অন্যান্য অপরাধে ব্যাপক হারে জন আসামি গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি রাশেদুল হাসান রাশেদ জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোর চক্রসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা মাঠে কাজ করছে। তিনি বলেন, “ফুলবাড়ীয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।” বিট অফিসারদের নিয়মিত ভিজিট করার এবং জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।