
MBN24 :
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের সহযোগিতায় ০৭ মে ২০২৬ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও শামীমা আফরোজ মারলিজ। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভা পরিচালনা করেন মোঃ ফারুক হোসেন। সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্ব পালনে সমন্বয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে মতামত প্রদান করেন।