MBN24 :
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, কোনো অপতথ্য বা ভূলতথ্য যেনো মানুষের কাছে না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় মন্ত্রী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেন, আপনারা সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবেন এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, ঢাকা চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. সুলতান আহমেদ।