MBN24 :
২৬/০২/২০২৬ খ্রিঃ মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ কর্তৃক পৃথক চারটি সফল অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ, ৩০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধারসহ সর্বমোট আনুমানিক ৩,৯৪,৫০০/- (তিন লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান-১ ২৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ ১৪:১০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ মুকিত হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়লাকান্দা, থানা-গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশীয় চোলাই মদ (মূল্য অনুমান ৭২,০০০/- টাকা) উদ্ধারসহ নিম্নোক্ত দুইজনকে গ্রেফতার করেন— ১। জয় চৌহান (৩০) ২। মোঃ দুলাল (৫০) অভিযান-২ একই তারিখ ২০:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) বিপুল কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ শাহগঞ্জ বাজার, থানা-গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম হেরোইন (মূল্য অনুমান ৩,০০,০০০/- টাকা) উদ্ধারসহ— ১। মোঃ রানা মিয়া ঝন্টু (৩৫) কে গ্রেফতার করেন। অভিযান-৩ রাত ২১:০০ ঘটিকায় এসআই (নিঃ) রাজীব তালুকদার সঙ্গীয় ফোর্সসহ ধানীখোলা মাইজপাড়া, থানা-ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১০,০০০/- টাকা) উদ্ধারসহ— ১। মোঃ সিফাত মৃধা (২২) কে গ্রেফতার করেন। অভিযান-৪ রাত ২২:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ মুক্তাগাছা পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১২,৫০০/- টাকা) উদ্ধারসহ— ১। মোঃ আসাদুজ্জামান (৪৫) কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ সংক্রান্ত বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামির বিরুদ্ধে গৌরীপুর, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।