নিজস্ব সংবাদদাতা :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি, উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা।
মতবিনিময় সভার শুরুতে মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।
সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।