
ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র বরবিলা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য আবদুল লতিফ চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আজাহারুল আলম রিপন, ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সুরুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের আরিফুল ইসলাম আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা বরবিলা পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।