ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীতে অবৈধ মাছ শিকার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর ১টায় জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানকালে নদী থেকে তিনটি খরা জাল ও পাঁচটি চায়না দুয়ারী জালসহ আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের অবৈধ ও অননুমোদিত মাছ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
প্রশাসন জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীতে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।