ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও মোঃ শহিদুল ইসলাম সোহাগ।
সোমবার (২৯ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য দোকানিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয় এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।