
নিজস্ব প্রতিনিধি,MBN24: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার “পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের” উদ্যোগে “মাদকবিরোধী যুব সমাবেশ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রাজিব হোসাইন সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রতিনিধি এসআই শামীম।

এছাড়াও বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে সমাবেশকে সমৃদ্ধ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ মোবারক হোসেন মল্লিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাদকের কুফল ও সামাজিক ক্ষতি সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সমাবেশে স্থানীয় যুবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।