ফুলবাড়ীয়া প্রতিনিধি,MBN24 :
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার -এর নির্দেশনায় এবং -এর অফিসার ইনচার্জ (ওসি) -এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ইয়াবা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঠে অভিযান পরিচালনা করেন এসআই শামীম কবির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এএসআই খলিলুর রহমান ও এএসআই রফিকুল আলম। অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সোয়াইতপুর গ্রামের নূরুল হকের ছেলে আক্তারুজ্জামান লিটন এবং শাহারিয়া ইমন মাহিম। তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে রানা নামে আরও একজনকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ওসি রাশেদুল হাসান বলেন, “ফুলবাড়ীয়া থানার আওতাধীন এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”