MBN24 :
হালুয়াঘাট, ময়মনসিংহ (মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি:) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৯, নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ, ১২ মে স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে প্রতিমন্ত্রী রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজ হবে বলে মন্তব্য করেন। এ রাস্তার উন্নয়নের সুফল এলাকার সমস্ত জনগণ ভোগ করবে এবং অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার উন্নয়ন কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাস্তার কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রীর সাথে ময়মনসিংহ-5, মুক্তাগাছার জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা, হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।