
MBN24 :
দীর্ঘ ৩৬ বছর পর ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আরিফ রাব্বানীর নেতৃত্বে রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যায় ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নিজ বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নবনিযুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।