
MBN24 : সংসদ পরিদর্শন করতে আসেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় সংসদ ভবনের শপথকক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারনা দিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে শিশুদের জন্য সংরক্ষিত ৫০ টি সিটসহ মোট ১৫০ টি সিট বরাদ্দ করতে স্পীকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষামন্ত্রীর মাধ্যমে রেসিডেন্সিয়াল মডেল কলেজ( তাঁর প্রাক্তন কলেজ) এর শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান। এরপর তিনি উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন।