MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দবরদস্তা মঙ্গলী খাল পুনঃখনন (১০ কিলোমিটার) কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহা. আব্দুল করিম সরকার, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহবায়ক মো. আবুল ফজলসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও কৃষি ব্যবস্থার অগ্রগতিতে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরা হয়।