MBN24 :
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিজ্ঞতার অভাবে বিগত অন্তর্বর্তী সরকার জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি। ড. ইউনূস পৃথিবীর বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতি সূচক নিচের দিকে নেমে গেছে। হামের টিকা না আনায় বহু মানুষ মারা গেছে। এভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়।