MBN24 :
আজ ১৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে শেরপুর জেলার নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালিত হয়।
নালিতাবাড়ী উপজেলাধীন রামচন্দ্রকুড়া ইউনিয়নে বিজিবির সহায়তায় অবৈধভাবে বালু পরিবহনের সময় ৬টি ট্রলি গাড়ি আটক করা হয়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ (সংশোধিত) এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৪টি মামলায় মোট ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু সংরক্ষণের জন্য বিজিবির বৈশাখীবাজার ক্যাম্প কমান্ডারের জিম্মায় রাখা হয়েছে।
অপরদিকে শ্রীবরদী উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি মামলায় ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর