MBN24 :
আজ ১৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ রোটারি ক্লাব, ময়মনসিংহ এর উদ্যোগে “স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ” শীর্ষক একটি মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। এ সময় পবিত্র ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের ১৯০টি পরিবারের মাঝে মোট ১৩ প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দ সুবিধাভোগী পরিবারগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। মানবিক সহায়তার এই উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান।