
নিজস্ব সংবাদদাতা :
আজ রবিবার (১৬ আগস্ট, ২০২৬ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ ও ঢাকা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ (পাঁচ) দিন মেয়াদী সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং সেবাবান্ধব পুলিশিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোমা হাপাং, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; জনাব সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; জনাব মো: পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।