নিজস্ব প্রতিনিধি :
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন।
রাজধানীর একটি হোটেলে ১৫ জুলাই ২০২৬, বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, সিআইডি, এসবি, এনএসআই, বিচার বিভাগ, প্রসিকিউশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী, এনজিও এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।