নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ১২ জুলাই ২০২৬ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মাদক সেবনের দায়ে পৌরসভার পুরাতন গরুহাটা এলাকার রঞ্জিত চৌহানকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলার সকল নাগরিকের সহযোগিতা একান্তভাবে কাম্য। জনস্বার্থে মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।