নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা মাঠ খানা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দীপন বিশ্বাস ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরুকা খানামাঠ এলাকার বাসিন্দা দীপন বিশ্বাসের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে গির্জার উপাসনালয় ও স্কুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল,যাহা কোর্টে মামলা চলমান।আর কোর্টের নোটিশ এরই জেরে ১৪ জুন বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে তিনি বরুকা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন।
অভিযোগে বলা হয়েছে, এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় তার বুক পকেটে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে আহত অবস্থায় তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ
অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।