কন্যাশিশু রামিসার নির্মম হত্যা দেশকে স্তব্ধ করে দিয়েছে: মিজানুর রহমান আজহারি


বুধবার (২০ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে তার নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এসব কথা লিখেন।ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন,কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যাশিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে! যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি।’
ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি, জানান তিনি। তার মতে, কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো। পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে পুলিশ গ্রেপ্তার করেন।


