স্টাফ রিপোর্টার, MBN24:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা-এর বড়বিলা জলমহালে ০৯ মে ২০২৬, শনিবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে আইনত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণকে মৎস্য সম্পদ সংরক্ষণে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।