MBN24 :
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির ২৯ এপ্রিল ২০২৬ (বুধবার) তারিখ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে (ডিএমপি) প্রধান অতিথি হিসেবে নয়টি সফটওয়্যার সিস্টেম এবং অনলাইন প্লাটফর্ম উদ্বোধন করেন।
তিনি নগরবাসীকে আধুনিক ও উন্নত সেবা প্রদান, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ডিএমপির কর্মকর্তাগণকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ডিএমপি কমিশনার জনাব মোঃ সরওয়ার এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।