নিজস্ব সংবাদদাতা :
“৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬” প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ সিস্টোবল টিমের সদস্যগণ ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (৪-৬ জুলাই ২০২৬) এ প্রতিযোগিতা ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট আটটি টিম অংশগ্রহণ করে। বাংলাদেশ পুলিশ সিস্টোবল(পুরুষ) টিম এবং ফিরোজ স্মৃতি সংস্থা, নড়াইল টিমের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) টিম ১১ গোলের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।