মফিদুল ইসলাম লাভলু,বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি একাই একটি কক্ষে বসে অফিসিয়াল কাজ পরিচালনা করছেন।
এ সময় আমরা কয়েকজন সাংবাদিক তার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি আন্তরিকভাবে আমাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রায় তিন ঘণ্টা সময়জুড়ে তার দায়িত্ব পালন প্রত্যক্ষ করার সুযোগ হয়। এই সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যার সমাধান চাইতে তার কাছে আসেন। ঢাকাগামী এক অসুস্থ বৃদ্ধ ব্যক্তি তার ছেলের নির্মম হত্যার বিচার চাইতে আসেন।
বিষয়টি গুরুত্ব সহকারে শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার ওসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া মুক্তাগাছা থেকে আসা এক ব্যক্তি মারধরের শিকার হওয়ার অভিযোগ জানান। তার কথাও মনোযোগ দিয়ে শুনে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিরোধ সংক্রান্ত একটি বিষয়েও তিনি ধৈর্যের সঙ্গে উভয় পক্ষের কথা শুনে সমাধানের আশ্বাস দেন। ব্যস্ততার মধ্যেও প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার এই চিত্র একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত সময়, এমনকি খাবারের দিকেও নজর দেওয়ার সুযোগ পাননি—যা তার কর্মনিষ্ঠারই প্রমাণ। জেলা পুলিশের অভিভাবক হিসেবে মোহাম্মদ কামরুল হাসান দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয়দের অভিমত। সরকারের নির্দেশনা অনুযায়ী জুয়া ও মাদকবিরোধী কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।