
MBN24 :
ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নান্দাইল উপজেলা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, নান্দাইল মডেল থানাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরসমূহের দাপ্তরিক কার্যক্রম, জনসেবার মান এবং সেবা প্রদান পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।