MBN24 : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তী সময়ে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত প্রথম আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ ৯ মার্চ ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেইন, এমপি।
এছাড়াও ময়মনসিংহ-১, ২, ৪, ৫, ৬ ও ১০ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ যথাক্রমে জনাব সালমান ওমর রুবেল, জনাব মুহাম্মদুল্লাহ, জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোঃ কামরুল হাসান এবং জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং প্রেস ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ।
সভায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যানজট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।