
MBN24 :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী পিআইবি প্রাঙ্গণে স্থাপিত ৫২, ৭১ ও ২৪-এর স্মারক ভাস্কর্য ‘মাতৃভূমি ও মৃত্যু’ পরিদর্শন করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে নির্মিত ‘শহীদ সাংবাদিক কর্নার’ ঘুরে দেখেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি পিআইবির প্রশিক্ষণ, অধ্যয়ন, গবেষণা ও প্রকাশনা বিভাগের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পিআইবির ভূমিকার প্রশংসা করেন। মাননীয় মন্ত্রী পিআইবির যেকোনো আয়োজনে উপস্থিত থাকার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।