MBN24 : ময়মনসিংহ, ৯ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ময়মনসিংহে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, নির্বাচন ও গণভোটে জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।