
MBN24 :
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত ‘মা সমাবেশে’ নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।

আজ ২৫ জানুয়ারি ২০২৬ ময়মনসিংহের তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা এগিয়ে এলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য অংশগ্রহণ করেন।
মহড়া চলাকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণভোটের প্রচারণার পাশাপাশি সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়।