
নিজস্ব সংবাদদাতা :
আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. (সকাল ১০:০০টা) জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে আসন্ন ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের উপস্থিতিতে দিবসসমূহের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




